দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের ১২ জন অতিরিক্ত কমিশনারকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মির্জা সহিদুজ্জামানকে বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকা থেকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। মোহাম্মদ শহীদুল ইসলামকে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট থেকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে পদায়নের পাশাপাশি ট্রেনিং একাডেমির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
মোহাম্মদ আরিফুল ইসলামকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর থেকে ঢাকা (পূর্ব) কমিশনারেটে এবং এইচ এম শরিফুল হাসানকে মোংলা কাস্টমস হাউস থেকে ঢাকা কাস্টমস হাউসে বদলি করা হয়েছে।
এ ছাড়া নুসরাত জাহানকে রাজশাহী কমিশনারেটে, রাকিবুল হাসানকে বৃহৎ করদাতা ইউনিটে এবং মো. দেলোয়ার হোসেনকে চট্টগ্রাম কমিশনারেটে পদায়ন করা হয়েছে। দেলোয়ার হোসেনকে চট্টগ্রাম কাস্টমস ইকোনমিক জোন কমিশনারেটের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
মোসা. সারমিন আক্তার মজুমদারকে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদফতরে, মো. জাহাঙ্গীর আলমকে মোংলা কাস্টমস হাউসে এবং মো. শাহাদাত হোসেনকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে বদলি করা হয়েছে।
অন্যদিকে, মুহাম্মদ কামরুল হাসান ও বুশরা ইয়াসমীনকে জাতীয় রাজস্ব বোর্ডে পদায়ন করা হয়েছে।
কেএম